বাংলাদেশে ওয়ার্ডপ্রেস ও লারাভেল ডেভেলপার
আমি মো. তানভীরুল করিম। ৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও ইউরোপের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট, ই-কমার্স আর কাস্টম সফটওয়্যার বানাচ্ছি। আপনার ব্যবসার জন্য দ্রুত, নিরাপদ আর সহজে চালানো যায় এমন সমাধান বানিয়ে দিই।
- WordPress
- PHP
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
কোম্পানি, স্কুল, হাসপাতাল, রিয়েল এস্টেট বা ব্যক্তিগত ওয়েবসাইট — মোবাইলে দ্রুত, গুগলের জন্য প্রস্তুত, আর নিজে আপডেট করা সহজ।
- বাংলা ও ইংরেজি কনটেন্ট
- কাস্টম ডিজাইন
- SEO-বান্ধব গঠন
- আপনার টিমকে প্রশিক্ষণ
- WooCommerce
ই-কমার্স ওয়েবসাইট
নিজে ৫ বছরের বেশি অনলাইন ব্যবসা করার অভিজ্ঞতা থেকে বানানো অনলাইন শপ — পেমেন্ট আর কুরিয়ার ইন্টিগ্রেশনসহ।
- bKash, Nagad, SSLCommerz
- Steadfast, Pathao, RedX কুরিয়ার
- অর্ডার SMS ও ভুয়া অর্ডার প্রতিরোধ
- স্টক ও বিক্রির রিপোর্ট
- Laravel
- MySQL
কাস্টম সফটওয়্যার
ERP, POS, ইনভেন্টরি, HR আর হিসাবের সফটওয়্যার — আপনার কাজের ধারা অনুযায়ী বানানো।
- মাল্টি-ইউজার ও ব্রাঞ্চ
- রিপোর্ট ও ইনভয়েস
- বাংলা ইন্টারফেস
- WordPress / Laravel
স্কুল ও মাদ্রাসা সফটওয়্যার
ভর্তি, বেতন, হাজিরা, রেজাল্ট আর অভিভাবক ড্যাশবোর্ড — বাংলায় চালানো যায়।
- অনলাইনে ফি আদায়
- মার্কশিট ও রেজাল্ট
- অভিভাবককে SMS
- cPanel/WHM
- LiteSpeed
স্পিড, সিকিউরিটি ও মেইনটেন্যান্স
সাইট স্লো, হ্যাক হয়েছে বা জুয়ার লিংক ঢুকেছে? সমস্যা খুঁজে ঠিক করি আর ভবিষ্যতের জন্য সুরক্ষিত করি।
- ম্যালওয়্যার পরিষ্কার
- স্পিড অপটিমাইজেশন
- মাসিক ব্যাকআপ ও আপডেট
কেন আমার সাথে কাজ করবেন?
- লিখিত পরিকল্পনা আর সময়সূচি — কাজ শুরুর আগেই সব পরিষ্কার
- বাংলায় সহজ যোগাযোগ — WhatsApp, ফোন বা মিটিং
- পূর্ণ মালিকানা — ডোমেইন, হোস্টিং আর কোড আপনার নামে
- ডেলিভারির পরও সাপোর্ট — কাজ শেষ করে উধাও হই না
- আন্তর্জাতিক মান — ইউরোপের ক্লায়েন্টদের সাথে নিয়মিত কাজের অভিজ্ঞতা
খরচ নিয়ে জানতে চাইলে পড়ুন বাংলাদেশে একটি ওয়েবসাইট বানাতে কত খরচ হয়, আর ডেভেলপার বাছাইয়ের আগে পড়ুন ভালো ওয়েব ডেভেলপার খুঁজবেন যেভাবে।
কীভাবে কাজ করি
আলোচনা
আপনার ব্যবসা আর প্রয়োজন বুঝে নিই — ফ্রি কল বা মিটিং।
লিখিত প্রস্তাব
ফিচার, সময় আর খরচ লিখিতভাবে জানাই।
ডিজাইন ও ডেভেলপমেন্ট
স্টেজিং সাইটে নিয়মিত অগ্রগতি দেখাই।
লঞ্চ ও প্রশিক্ষণ
লাইভ করে আপনার টিমকে চালানো শিখিয়ে দিই।
সাধারণ প্রশ্ন
Something else on your mind? Message me directly — I usually reply within a few hours.
ওয়েবসাইট বানাতে কত খরচ হবে?
পেজের সংখ্যা, ডিজাইন, পেমেন্ট বা কুরিয়ার ইন্টিগ্রেশনের মতো ফিচারের ওপর নির্ভর করে। আপনার প্রয়োজন জানালে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত কোটেশন দেব।
ঢাকার বাইরে থেকেও কি কাজ করানো যাবে?
হ্যাঁ। সব কাজ অনলাইনে হয় — কল, WhatsApp আর প্রগ্রেস লিংকের মাধ্যমে। দেশের যেকোনো জায়গা থেকে একইভাবে কাজ করা যায়।
ওয়েবসাইট বানানোর পর নিজে আপডেট করতে পারব?
পারবেন। লেখা, ছবি, পণ্য আর ব্লগ নিজে আপডেট করার মতো করে বানাই, আর হস্তান্তরের আগে শিখিয়ে দিই।
আমার পুরনো সাইট স্লো বা হ্যাক হয়েছে, ঠিক করা যাবে?
যাবে। আগে সমস্যা পরীক্ষা করে জানাই কী ভুল আছে, তারপর আপনার অনুমতি নিয়ে ঠিক করি।
আপনার প্রজেক্ট নিয়ে কথা বলি
কী বানাতে চান লিখে পাঠান — ২৪ ঘণ্টার মধ্যে পরিকল্পনা আর খরচ জানাব।
- Call / WhatsApp+880 1966 927688
- Based inDemra, Dhaka, Bangladesh · working worldwide
আপনার প্রজেক্টের কথা লিখুন
২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেব।